চোখ ঢাকলেন হিন্দু নেতা, কারণ সঞ্চালক মুসলমান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম বিদ্বেষের একটা কালো অধ্যায় শুরু হয়েছে ভারতে। এর রেষ কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। এবার ঘটলো টিভির পর্দার উপস্থাপক হওয়ায় বিপত্তি। খাবার পরিবেশক সংস্থা জোম্যাটোর কাছে হিন্দু ছাড়া কারো হাত থেকে খাবার না নেওয়ার আবদার করেছিলেন তিনি। এর জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের মধ্যপ্রদেশের অমিত শুক্লাকে। জোম্যাটোর কাছ থেকে কড়া জবাব পাওয়ার পাশাপাশি তাকে আইনি নোটিসও পাঠিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।
এখনও সেই বিতর্কের জের রয়েছে। এর মধ্যেই মুসলিম সঞ্চালককে দেখে নিজের চোখ ঢেকে হাসির খোরাক হলেন ভারতের একটি হিন্দু সংগঠনের নেতা।
বৃহস্পতিবার জোম্যাটো সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল নিউজ ২৪ নামে একটি চ্যানেলে। তাতে আমন্ত্রণ পেয়েছিলেন কট্টর হিন্দু সংগঠন হাম হিন্দুর প্রতিষ্ঠাতা অজয় গৌতম। কিন্তু, সেই লাইভ অনুষ্ঠানে এসে বিতর্ক আরো বাড়িয়ে দিলেন তিনি।
অনুষ্ঠানটির সঞ্চালকের নাম খালিদ ও তিনি মুসলিম জানতে পেরে নিজের দুই চোখ হাত দিয়ে ঢেকে নেন গৌতম। এরপর গোটা অনুষ্ঠান ওই সঞ্চালকের দিকে একবারও চোখ তুলে তাকাননি তিনি। সবসময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। এই ঘটনার পর টিভি চ্যানেলটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়।


