ছুটিতে ঢাকা ছেড়ে গেছেন অন্তত ৩৫ লাখ সিম ব্যাবহারকারী

ছুটিতে ঢাকা ছেড়ে গেছেন অন্তত ৩৫ লাখ সিম ব্যাবহারকারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন অন্তত ৩৫ লাখ সিম ব্যবহারকারী। গতকাল শুক্রবার (৮ জুলাই) তাঁরা ঢাকা ছাড়েন বলে আজ শনিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী জানান, ৮ জুলাই সব মিলিয়ে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

ঈদের ছুটির আগে ৭ জুলাই ছিল শেষ কর্মদিবস। তাই ওই দিন রাত থেকেই ঢাকা ছাড়ার চাপ বেড়ে যায়। পরদিন শুক্রবার হওয়ায় অনেক মানুষ একসঙ্গে রাজধানী ছেড়ে যান।

তবে এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। এই তথ্য কেবল মোবাইল সিমের সংখ্যার ভিত্তিতে করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন, আবার অনেক প্রবীণ নাগরিকই মোবাইল ব্যাবহারে অভ্যস্ত নন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে।

আজ শনিবারও বড় সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *