৫ হাজার নারীসহ ৩৫ হাজার মুসল্লীর জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

৫ হাজার নারীসহ ৩৫ হাজার মুসল্লীর জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮ টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এতে এক সঙ্গে পাঁচ হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।

জাতীয় ঈদগাহে ইমামতি করবেন মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। এছাড়াও জাতীয় এই মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের আরও পাঁচটি জামাত। ঈদ জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, করোনার ঊর্ধ্বগতির কারণে এবার সমাগত ৩৫ হাজারের সীমিত করা হয়েছে।

তিনি আরও জানান, সবাইকে মাস্ক পরে আসতে হবে। সেই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণের জন্য সবার প্রতি অনুরোধও জানিয়েছেন মেয়র।

জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। নামাজের জন্য মাঠে প্যান্ডেলের ওপরে দুই লাখ ৭০,২৭৭ বর্গফুট এলাকায় বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে ছাদ বানানো হয়েছে। অজুর জন্যও জায়গা প্রস্তুত করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার সকালে বৃষ্টি হবার সম্ভাবনা কম। দিনের বেলা কিছু বৃষ্টি হতে পারে। তারপরেও মুষলধারে বৃষ্টি হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *