‘জঙ্গিদেরও মনোনয়ন দিয়েছে বিএনপি’ : সেতুমন্ত্রী

‘জঙ্গিদেরও মনোনয়ন দিয়েছে বিএনপি’ : সেতুমন্ত্রী

পাথেয় রিপোর্ট : ‘বি‌এনপি জঙ্গিদেরও মনোনয়ন দিয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে এই মন্তব্য করেছেন তিনি।

বিএনপির মনোনয়ন তালিকায় জঙ্গিরাও আছে, উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‌এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা (চট্টগ্রামের একটি আসনে বিএনপির প্রার্থী), সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত গেছে। তা হলে শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তা হলে জঙ্গি কে? এ রকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।’

২৯ নভেম্বর বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়াত-বিএনপি উভেয় এক সত্ত্বা। জামায়াতকে ছাড়া বিএনপি অচল। তারা জামায়াতকে তাদের সঙ্গে রাখবেই। একই বৃন্তের দুইটি ফুল তারা। একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে।

২০১৪ সালে নির্বাচন কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, তাতে জামায়াত বিএনপির সহযোগী ছিল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে মিলে জামায়াত আন্দোলন করেছে। গাড়ি পুড়িয়েছে। আগুন সন্ত্রাস করে মানুষ মেরেছে।

এ সময় সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক আফম বাহাউদ্দি ন না‌ছিম, আহম্মদ হো‌সেন, ‌বিএম মোজা‌ম্মেল, বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *