জঙ্গি ভেবে গুলি করে বাংলাদেশি হত্যা করেছে ইরাক

জঙ্গি ভেবে গুলি করে বাংলাদেশি হত্যা করেছে ইরাক

জঙ্গি ভেবে গুলি করে বাংলাদেশি হত্যা করেছে ইরাক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ভুলবশত জঙ্গি ভেবে এক বাংলাদেশীকে হত্যা করেছে ইরাক সেনাবাহিনী। তারা এই বাংলাদেশীকে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে গুলি করে মেরেছে বলে জানা গেছে। এ ছাড়া আরও ৩ বাংলাদেশিকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাখমৌরের উদ্দেশ্যে হাঁটছিলেন বাংলাদেশি শ্রমিকরা। সে সময় আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা। মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের শহরটির বাইরে হাঁটতে দেখা গেছে। বর্তমানে তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে। কিন্তু হতাহত বাংলাদেশিদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইরাকি ওয়েবসাইট দিয়ারুনা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মাখমৌর জেলায় আইএসবিরোধী অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। এতে ২৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। রোববার থেকে সোমবার এই অভিযান চালানো হয়। এর একদিন পরই আইএস ভেবে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলি চালায় ইরাকি সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *