জঙ্গি হামলায় নাইজেরিয়ায় নিহত ৬০

জঙ্গি হামলায় নাইজেরিয়ায় নিহত ৬০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলা চালিয়েছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর রাণে এ ঘটনা ঘটেছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। অ্যামনেস্টির পরিচালক ওসাই ওজিঘো জানিয়েছেন, বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়েছে বোকো হারাম। এটা নাইজেরিয়ার যুদ্ধাপরাধের ফসল।

উল্লেখ্য, গত কয়েক মাসে নাইজেরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে বোকো হারাম। সেনাসদস্যদের হত্যা করে সামরিক ঘাঁটি দখলে নিচ্ছে তারা।

সূত্র : আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *