জিম্বাবুয়ে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১২

জিম্বাবুয়ে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জিম্বাবুয়েতে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের বর্বরতায় ১২ জন নিহত হয়েছেন বলে জানা যায়। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন মানুষ। বিবিসি আল-জাজিরা।

পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সম্মেলন ফেলে সোমবার রাতে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ান প্রেসিডেন্ট এমারসন মানাগুয়া। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) টুইটার বার্তায় প্রেসিডেন্ট বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমনপীড়ন বা অসদাচরণ অগ্রহণযোগ্য এবং নতুন জিম্বাবুয়ে গঠনের ক্ষেত্রে এটি বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, বিশৃংখলা ও অবাধ্যতা বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্ত করা হবে।

জানা গেছে, গত সপ্তাহে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মানাগুয়া জ্বালানি তেলের দাম দ্বিগুন বৃদ্ধি করেন। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে। জিম্বাবুয়েতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অচলাবস্থা চলছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিক্ষোভ চলাকালে মোট ১২ জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তবে নিহতের এ সংখ্যার কথা স্বীকার করেনি সরকার।

জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ বলেছে, বিক্ষোভকারীদের ওপর বর্বর অভিযান চালিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *