জনগণের সহযোগিতা  পেলে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে

জনগণের সহযোগিতা  পেলে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম বলেছেন, সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধসহ নানা অসামাজিকতা দূর করতে কাজ করছে পুলিশ। প্রতিটি ইউনিটকে এমন নিদের্শনা দেওয়া হয়েছে। কারণ পুলিশ জনগণের বন্ধু। জনগণের সেবক। গত বৃহস্পতিবার রাতে নিজ জন্মস্থান চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মীর শহিদুল ইসলাম আরো বলেন, আমি পুলিশ বাহিনীর যতবড় কর্মকর্তাই হই না কেন, আলমডাঙ্গার সন্তান। আমি কারো বড়ভাই, কারো ছোট ভাই, কারো সন্তানের মত। আর এ কারণে নিজ জন্মভূমির প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য অনেক।

তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন, সমাজের সব অপরাধের বাবা হচ্ছে মাদক। তাই আলমডাঙ্গা উপজেলা শহর থেকে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে। এ জন্য তিনি গণমাধ্যমকর্মিসহ সকলের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, সহ-সম্পাদক রুনু খন্দকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, এমদাদ হোসেন, হাসিবুল ইসলাম, মানোয়ার হোসেন, রহিদুল, শাহাবুল ইসলাম ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম। এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহিদুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *