সিলেট প্রতিনিধি : মঙ্গলবার জামিয়া লুগাতিল আরাবিয়ায় বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা আহ্বায়ক কমিটির উপস্থিতিতে সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা তাহুরুল হক্ব জকিগঞ্জী ৪ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।
মাওলানা আব্দুন নুরকে আহ্বায়ক এবং মাওলানা উসামা বিন আশরাফকে সদস্য সচিব করা হয়। এ ছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মাওলানা দেলওয়ার হুসাইন, সদস্য হিসেবে রয়েছেন, মো: হুসাইন আহমদ।


