জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর মতবিনিময়সভা শুক্রবার
পাথেয় রিপোর্ট : ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ৩ ঘটিকায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরী সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফীর সভাপতিত্বে এ মতবিনিময়ে স্বাগত ভাষণ দান করবেন ঢাকা মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিশ্ব শান্তি ও সম্প্রীতির অপরাজিত দূত, সাহিত্যিক, গবেষক, দূরদৃষ্টি সম্পন্ন আলিমে দ্বীন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগার গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আলিমে দ্বীন, লেখক, অনুবাদক, হযরত মাওলানা আবু সুফিয়ান যাকী, বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, অভিভাবক পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মাওলানা হোসাইনুল বান্না, অভিভাবক পরিষদের সদস্য নোমান আহমদ, (মৌলভীবাজার)।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থাকবেন উত্তরাস্থ মাদরাসা আল বহসিল ইলমী’র প্রিন্সিপাল মুফতি ইবরাহিম শিলাস্থানী, মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা বাহরুল্লাহ নদবী, মাওলানা ইহতিশামুল হক, মাওলানা লিয়াকত আলী মাসঊদ, মাওলানা শোআইব আহমদ প্রমুখ


