জযবা নয়, চেতনার নাম নিয়ত : আল্লামা মাসঊদ

জযবা নয়, চেতনার নাম নিয়ত : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর  ডটকম : নিয়ত বলা হয় চেতনাকে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, নিছক জযবাকে চেতনা বলে না, চেতনা ভিন্ন জিনিস। জযবা কখনো ভালো কিছু নিয়ে আসে না, বরং খারাপ কিছুই নিয়ে আসে। তাই জযবাকে পরিহার করে সঠিক চেতনা নিয়ে জীবন পরিচালনা করতে হবে।

তিনি বলেন, সঠিক নিয়ত ও সঠিক চেতনা গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য। নিয়তের উপরেই পরিচালিত হয় আমাদের যাবতীয় কার্যক্রম। কাজের ভালো মন্দের মানদণ্ড চিহ্নিত হয় আমাদের নিয়ত এবং আমাদের চেতনার ভিত্তিতেই।

শনিবার (০২ জানুয়ারি) বাদ আসর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জামিয়া আরাবিয়া নূরুল উলূম মাদরাসা মসজিদে বুখারীর দরসে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

হাদিস ও দ্বীনি বিষয়ে সনদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সনদবিহীন দ্বীনি বিষয় কোন মূল্য ধারণ করে না।  দ্বীনের প্রতিটি বিষয়ে বিশেষত হাদিস সনদ ব্যতিরেকে মোটেও গ্রহণযোগ্য নয়।

জামায়াতে ইসলামী সনদ না মানার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যেখানে সাধারণ  বিষয়েও রেফারেন্স ও সূত্র খোঁজে তারা, সেখানে কী অবলীলায় মওদুদির  সনদবিহীন অর্জিত ইলমের মাধ্যমে গড়ে ওঠা জামায়াতে ইসলামের ঝাণ্ডাধারী দাবি করে নিজেদেরকে।

এ ছাড়াও ইমাম বুখারীর জীবনীর উপর আলোকপাত ও হাদীসের প্রকার ভেদ নিয়ে আলোচনা করেন তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও তাড়াইল উপজেলায় ভিন্ন ভিন্ন ২ দিনের ইসলাহী সফরে শনিবার (০২ জানুয়ারি)  কিশোরগঞ্জ পৌঁছেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *