জামায়াতকে বগলদাবা করেই রাখলেন মির্জা ফখরুল

জামায়াতকে বগলদাবা করেই রাখলেন মির্জা ফখরুল

জামায়াতকে বগলদাবা করেই রাখলেন মির্জা ফখরুল

পাথেয় রিপোর্ট : রাজনীতির সঙ্গে কুরআন শরিফের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করা একটি গুজব। রাজনীতি মানে রাজনীতি, এখানে গিতা, বাইবেল, কুরআন শরিফের কোনো সম্পর্ক নেই।

রাজনীতিতে অনেক কিছু থাকে যেগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হয়।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির এক অনুষ্ঠানে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন।

অন্যদিকে ২০দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যে টানাপড়েন চলছে তা দূর করার ওপর জোর দেন ফখরুল ইসলাম।

তিনি বলেন, কাদের সিদ্দিকী একটা চিঠি দিয়েছেন। তার মনে হয়েছে যে ঐক্যফ্রন্টের সিদ্ধান্তগুলো সামঞ্জস্য নয়। এটা এখন ঐক্যফ্রন্টের নেতারা আমরা যারা আছি, তারা চেষ্টা করবো আলাপ আলোচনা করে সমাধান করার। রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক জিনিস, এখানে আজ যে বন্ধু কাল সে নাও থাকতে পারে।

তবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকটে আহমেদ আজম খান বলছেন, এখন আর ঐক্যের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাইকে নিজ নিজ দল গোছানো উচিত।

এদিকে ড. কামাল হোসেন ছাড়াও জামায়াতে ইসলামীকে নিয়ে আপত্তি রয়েছে বিএনপির মধ্যে থেকেই। জামায়াতকে বাদ দেয়ার কৌশল হিসেবেই ২০দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট ছাড়ার কথা বলছেন দলের নেতারা।

যদিও বিএনপির সিনিয়র নেতাদের কিছু অংশ জামায়াত-ঐক্যফ্রন্টকে নিয়েই ভবিষ্যত আন্দোলনের রূপরেখা ঠিক করতে চাইছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *