জামায়াত আমির ডা. শফিকুর আরও ৩ দিনের রিমাণ্ডে

জামায়াত আমির ডা. শফিকুর আরও ৩ দিনের রিমাণ্ডে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, এদিন যাত্রাবাড়ী থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার ৭ দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করেন। এরপর আবারও তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অপরদিকে, রাষ্টপক্ষ এই বাতিল আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন রিমান্ডের আদেশ দেন।

এর আগে ১৪ ডিসেম্বর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃজামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

এর আগে গত ৯ নভেম্বর সিলেট থেকে গ্রেফতার করা হয় ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে গ্রেফতারের পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক এই রাফাত। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *