পাথেয় রিপোর্ট : রাজধানী ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান জামিআ কারিমিয়ায় ২৪.৩.১৮ শনিবার ১৫ সালা দস্তারবন্দী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই এ সম্মেলনের ধারাবাহিক কার্যক্রম চলতে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগমন ও বুখারী শরীফের শেষ হাদীসের দরস প্রদান করেছেন, পৃথিবীর ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস “শায়খ ইবনে হাজার সানী আল্লামা হাবিবুর রহমান আজমী। দুপুর নাগাদ বুখারী খতমের মধ্য দিয়ে উক্ত সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়।
সন্ধে থেকে বাংলাদেশের প্রতিথযশা আলেমদের বয়ানের ভেতর দিয়ে এগুতে থাকে সম্মেলন। সম্মেলনে আলোচনা পেশ করেন মুফতী দেলোয়ার সাহেব,মুফতী মিযানুর রহমান সাইদ সাহেব সহ বেশ ক’জন উলামায়ে কেরাম (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেব-র সভাপতিত্বে দিনব্যাপী চলতে থাকা এ সম্মেলনের বিশেষ পর্ব ” ১৫ সালা দস্তারবন্দী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী এবং এ বছর ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান রাত দশটা থেকে শুরু হয়।প্রায় নয়শো ছাত্রের পাগড়ী প্রদান এবং ভারত থেকে আগত শায়খ হাবিবুর রহমান আজমী’র দোআর মধ্য দিয়ে জামিআর এ সম্মেলনের শুভ সমাপ্তি হয়।



