জার্মানিতে টিকা না নিলে শাস্তি

জার্মানিতে টিকা না নিলে শাস্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জার্মানিতে টিকা না নিলে নাগরকিদের শাস্তির মুখোমুখি হতে হবে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এমন আহ্বান জানিয়েছেন।

এদিকে দেশটির শাসক জোটের শরিক দলের স্বাস্থ্য বিশেষজ্ঞ কার্ল লাউটারবাখ টিকার অ্যাপয়েন্টমেন্ট বাতিলের শাস্তি হিসেবে আর্থিক জরিমানার ডাক দিয়েছেন। তার মতে, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের কারণে মূল্যবান টিকা ফেলে দিতে হতে পারে।

অনেকে আবার শাস্তির বদলে প্রণোদনার মাধ্যমে দ্রুত আরও বেশি মানুষের মনে টিকা সম্পর্কে উৎসাহ বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন। সিডিইউ দলের নেতা ও আগামী নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট বলেন, জরিমানার মাধ্যমে সংহতিবোধ জাগানো যায় না।

লাউটারবাখ বলেন, তিনি নিজে এক টিকাদান কেন্দ্রে কাজ করে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন।

জার্মানিতে ইতিমধ্যে ৫৫ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং প্রায় ৪০ শতাংশ সব ডোজ পেয়ে গেছেন। জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার পাঁচে নেমে আসার ফলে অনেক মানুষ করোনা সংকট পুরোপুরি কেটে গেছে বলে মনে করছেন। জনজীবন আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠায় টিকা নেবার তাগিদ অনুভব করছেন না কিছু মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *