স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে তাঁর ধানমন্ডির বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তাঁর সঙ্গে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ও হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফীর একান্ত সহকারী শফিউল আলমও রয়েছেন।

হেফাজতে ইসলামের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চট্টগ্রাম থেকে সোমবার (৫ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান জুনায়েদ বাবুনগরী। ঢাকায় এসে খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় বিশ্রাম নেন। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এই মাদ্রাসার অধ্যক্ষ।

নুরুল ইসলাম জিহাদীর ঘনিষ্ঠ একটি সূত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেকটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন হেফাজত আমির। তবে এ সাক্ষাতে সারা দেশে গ্রেপ্তার হেফাজত নেতা–কর্মীদের মুক্তি এবং কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানানো হবে।

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংস ঘটনার পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। সংগঠনের প্রায় অর্ধশত নেতাকে গ্রেপ্তার করা হয়।

ধরপাকড়ের মধ্যে সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একপর্যায়ে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে গ্রেপ্তার নেতাদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *