ফের ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

ফের ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত থেকে আবারও অক্সিজেন আমদানি শুরু হয়েছে। দু’দিনে ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে ঢুকেছে বলে জানা গেছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান গত দুদিনে ভারত থেকে ১৯০ টন অক্সিজেন আমদানি করেছে।

লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ভারতে করোনার প্রকোপে অক্সিজেন সঙ্কট দেখা দেয়ায় ওই দেশের সরকার অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছিল।২১ এপ্রিলের পর কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। ভারতে অক্সিজেন সঙ্কট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখেন।

এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছেন। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন আসবে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে যত
দ্রুত সম্ভব অক্সিজেনের চালান খালাস দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *