জালেম সরকারের প্রধান ছিলেন খালেদা : হানিফ

জালেম সরকারের প্রধান ছিলেন খালেদা : হানিফ

নিজস্ব প্রতিবেদক ● জালেম সরকারের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বুধবার বিকেলে ডাক বিভাগ কর্মচারী ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজধানীর পোস্টাল অডিটোরিয়ামে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া আপনার দলের নেতাকর্মীরা আপনার নির্দেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। দেশের মা-বোনদের জীবনকে বিপর্যস্ত করেছে। কিন্তু আপনি তখনও কোনো প্রতিক্রিয়া দেননি বরং পৈশাচিক উল্লাস করেছেন। আসলে আপনি ছিলেন জালেম সরকারের প্রধান।

আয়নায় নিজের চেহারা দেখুন তার প্রমাণ পাবেন। ‘বিএনপিকে দুর্বল করতে ত্যাগী নেতাকর্মীদের সরকার গুম ও খুন করেছে। সরকার পরিবর্তন হলে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়া যাবে’ বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, এ সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার। দেশের উন্নয়ন করে জনমনে আশার সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার ম-ল, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ ডাক বিভাগের কর্মচারী ইউনিয়নের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *