জিকিরের আওয়াজে মুখরিত তাড়াইল

জিকিরের আওয়াজে মুখরিত তাড়াইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে জিকিরের মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকার ইসলাহী ইজতেমা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর আহাম বয়ানে আলোচকরা ইসলাহী ইজতেমায় শরীক হওয়ার গুরুত্ব, আমলী ও আখলাকী ইনহেতাতের এই যুগে ইসলাহের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।

বাদ মাগরিব ছয় তাসবির আমল পরিচালনা করে ‘আল্লাহ আল্লাহ’র আবহ তৈরী করেন জামিয়া ইকরা বাংলাদেশ এর সিনিয়র মুদাররিস মাওলানা শফিকুল ইসলাম।

ছয় তাসবীহর আমল শুরুর আগে তিনি বলেন, ইসলাহের জন্য আল্লাহর জিকির সবচেয়ে মোক্ষম হাতিয়ার। তাই সকাল সন্ধ্যা উঠতে বসতে আত্মার খোরাক ও প্রশান্তির জন্য ছয় তাসবির বিকল্প নেই। আসুন, আমরা আল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের রসনাকে তরতাজা করে নিই।

ছয় তাসবীহর পর আল্লাহকে পাওয়ার পথ ও পন্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুসলেহ উদ্দীন কাসেমী। তিনি বলেন, আল্লাহ ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। আজ আমরা দলবেঁধে উল্টোমুখে চলছি। আল্লাহ ছাড়া সব কিছু ধরার চেষ্টা করছি। তাই আমাদের অধঃপতন নিজ চোখে দেখতে পাই।

মাওলানা মুসলেহ উদ্দীন কাসেমী বলেন, আজ সেই অধঃপতন থেকে বাঁচতেই আমাদের সকলের মুরুব্বি, সেরেতাজ তাড়াইলের কৃতি সন্তান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দাবা. এর আহবানে আয়োজিত এই ইসলাহী ইজতেমায় শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই তিনদিন গনিমত মনে করি। অযথা ঘোরাঘুরি ও রান্নাবান্নায় সময় নষ্ট না করি।

বাদ এশা কিতাবি তালিম করেন জামিয়া আশরাফিয়া খাগডহর ময়মনসিংহ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা তাজুল ইসলাম কাসেমী। দুরুদ শরীফের আমল পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন।

উল্লেখ্য, প্রতিবছরই শীতের সময়ে কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে মানুষের আধ্যাত্মিক পরিবর্তনের প্রত্যাশায় ভাটির মানুষের দ্বীনী উন্নয়নে এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমা শুরুর একদিন আগেই ইজতেমা মুখী মানুষের সমাগম, আনাগোনা চোখের পড়ার মত। ধারণা করা হচ্ছে অতীতের চেয়ে এবারের লোকসমাগম বেশী হবে ইনশাআল্লাহ।

পাথেয়/আ.মা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *