জীবনের সর্বক্ষেত্রে নবীজীর আদর্শের অনুসরণ-অনুকরণ করতে হবে : সালমান মানসুরপুরি

জীবনের সর্বক্ষেত্রে নবীজীর আদর্শের অনুসরণ-অনুকরণ করতে হবে : সালমান মানসুরপুরি

পাথেয় রিপোর্ট : মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকার সমাপনী অনুষ্ঠানে জামিআ কাসিমুল উলুম শাহী মুরাদাবাদের মুফতী ও উচ্চতর হাদীস বিভাগের সিনিয়র শিক্ষক, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানীর খলিফা, মুফতী সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরি বলেছেন, বিশ্বব্যাপী অশান্তির অন্তরালে রয়েছে তাগুতি শাসন ব্যবস্থা। এ থেকে মুক্তি পেতে জীবনের সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সা.-এর আদর্শের অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই।

মুফতী মানসুরপুরি হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষ মরে গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল চলমান থাকে, তাহলো ১. সদক্বায়ে জারিয়া যেমন মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজ ২. ঐ শিক্ষা যা জাতিকে উপকৃত করে ৩. ওয়ালাদুন সালেহ বা নেক সন্তান।

সন্তানকে ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত করে গেলে সন্তান দুনিয়াতে যত দ্বীনি শিক্ষা দিবে এবং ছাওয়াবের সিলসিলা জারি থাকবে তা আমলনামায় যোগ হতে থাকবে। তিনি বলেন, মাদরাসাগুলো এই দ্বীনি শিক্ষায় সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে, তাই এ দ্বীনি প্রতিষ্ঠানগুলো সাবির্ক সহযোগিতা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, দ্বীনি শিক্ষা চালু থাকলে সমাজ ও রাষ্ট্র ধ্বংস হবে না।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে অবস্থিত মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকা হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান মেহমানের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাদরাসা কমপ্লেক্সে মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহিদুজ্জামানের সভাপতি এবং মাদরাসার প্রিন্সিপাল মুফতী বাকি বিল্লাহ ও মাওলানা নিয়ামতুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার কো চেয়ারম্যান আল্লামা কালিদ সাইফুল্লাহ সাদী, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস শায়খুল হাদীস মুফতি বশিরুল্লাহ, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব সাবেদুর রহমান খোকা শিকদার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম ও মোহাম্মদ জুবায়ের ওয়াফা, ইন্টারলিংক টেক্সটাইলের এমডি মুহাম্মদ ইব্রাহিম খলিল, এডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করে প্রধান মেহমান। এরপূর্বে ছাত্রদের মনোজ্ঞ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসী ছাত্রদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *