জুতা বক্তার বিরুদ্ধে আবু সুফিয়ানের মামলা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাফিজুর রহমান সিদ্দীকীর ওরে বাটপার থিউরির পর জামায়াতে ইসলামীর অনুসারী এক বক্তা পবিত্র কালামে পাকের ওয়াজ করতে এসে সামনে কোরআন মাজিদ থাকা স্বত্ত্বেও তিনি নিজের পায়ের জুতো উঁচু করে দেখিয়েছেন। এ ভিডিও ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষিপ্ত হন কলরবের একাংশের পরিচালক শিল্পী আবু সুফিয়ান। তিনি ওই জুতা বক্তার বিরুদ্ধে মামলা করেছেন।
ওয়াজের স্টেজে পবিত্র কোরআন শরীফের উপর জুতা তোলে দেশের জনপ্রিয় ওয়ায়েজ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটাকে কুত্তার বাচ্চা, নাস্তিক ও দেশ থেকে তাড়ানোর হুমকি দেওয়া জামায়াত শিবির সমর্থক মাসুদ ইবনে মুজিবের বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর একাংশের প্রধান পরিচালক আবু সুফিয়ান।
জানাযায়, গত ১৫ ফেব্রুয়ারি মাসুদ ইবনে মুজিব ফারুকী নামের জনৈক বক্তা এক মাহফিলে স্টেজে ওয়াজ করার সময় প্রকাশ্যে জনসম্মুখে আল কোরআনকে টেবিলের উপরে রেখে তার নিজ পায়ের জুতা খোলে হাফিজুর রহমান নামের অপর বক্তাকে কুত্তার বাচ্চা, নাস্তিক এবং দেশ থেকে তাড়ানোর হুমকি দেন। এসময় তিনি বারবার কর্কটভাষায় বলেন তোমার গালে জুতা মারি!
এতে কোরআন অবমাননা এবং সামাজিক শান্তি শৃংখলা বিনষ্টের অভিযোগ এনে ঐ বক্তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আবু সুফিয়ান।
মামলার বিবরণে জানা যায়, বাংলাদেশের সময়ের জনপ্রিয় আলোচিত বক্তা মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীকর সারাদেশে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দেখে হিংসাত্মক মনোভাব নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও নোংরা ভাষায় গালিগালাজ করে। তার নাম উল্লেখ করে বক্তা নিজ পায়ের জুতা উত্তোলন করে পবিত্র গ্রন্থ আল কোরআনের উপরে তুলে কঠোর ভাষায় আক্রমণ করে। যা একজন বক্তার মুখে কখনো শোভা পায়না।
সোস্যাল মিডিয়ায় মাসুদ ইবনে মুজিবকে জামায়াত শিবিরের লোক দাবি করে তাকে গ্রেফতারেরও দাবি ওঠে।
তার বক্তব্যে জামায়াত সমর্থিত আরেক সমালোচিত বক্তা আজহারীকে দেশ থেকে তাড়ানোর পিছনে কওমি ওলামায়ে কেরামকে দোষারোপ করেন ঐ ওয়ায়েজ।


