জুমাতুল বিদার মোনাজাতে আল্লামা মাসঊদের বিশ্বশান্তি প্রত্যাশা

পাথেয় রিপোর্ট : পবিত্র জুমাতুল বিদা উপলক্ষ্যে রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্সের জামে মসজিদে জুমুআর নামাজ আদায় করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মুসল্লীদের নিয়ে বিশেষ মোনাজাত করেছেন। তিনি দেশের সমৃদ্ধি ও বিশ্বশান্তিপ্রত্যাশায় মোনাজাত পরিচালনা করেন।

এদিকে শেষ জুমা বলে শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন মুসলমানরা। এ দিন জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এ দিনে জুমার পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া মোনাজাত করেন।

এদিকে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবারই অফিস ছুটি হয়ে গেছে। অনেকে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি গেছেন। অনেকে শুক্রবার বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়বেন।এরইমধ্যে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে।

প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বছরের যে পাঁচটি রাত মর্যাদাপূর্ণ তার মধ্যে ঈদুল ফিতরের রাত অন্যতম।

ঈদের প্রকৃত খুশি ও পুরস্কার কেবল তারাই হাসিল করতে পারে যারা এক মাস ইমান ও আত্মজিজ্ঞাসার সঙ্গে রোজা রাখেন, তারাবিহ, ইফতারি, তাহাজ্জুদ ও অন্যান্য নফল ইবাদত বন্দেগি করেন। মহান আল্লাহ ঈদের দিনে রোজাদারদের মাফ করে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *