জেদ্দা বাংলাদেশ মিশন কর্মকর্তা করোনাক্রান্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলাম। আতঙ্ক আর ভীতির মধ্য দিয়ে যখন প্রবাসীদের জীবন সঙক্টাপন্ন ঠিক তখনই এমন সংবাদ শোনা গেল।
বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশি চার হাজার শ্রমিককে করোনা পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে, বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারূকে করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।


