ঝড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

ঝড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেটে বৃষ্টি শুরু হয়।

তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই সড়কে নেমে ভিজতে দেখা যায়। এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত নামে ঝুম বৃষ্টি।

এদিকে মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সময় সংবাদকে জানান, এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *