ঝড় তুলেছে ক্রাইস্টচার্চে হামলার প্রতিবাদে অমুসলিম ফুটবলারের ‘সেজদা’

ঝড় তুলেছে ক্রাইস্টচার্চে হামলার প্রতিবাদে অমুসলিম ফুটবলারের ‘সেজদা’

ঝড় তুলেছে ক্রাইস্টচার্চে হামলার প্রতিবাদে অমুসলিম ফুটবলারের ‘সেজদা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভালোটুকু সবসময় ভালো। খারাপটুকু কেউই সহজভাবে নিতে পারে না। জঙ্গিপনা কারও হৃদয়ই মানতে পারে না। এবার ঝড় তুলেছে ঝড় তুলেছে ক্রাইস্টচার্চে হামলার প্রতিবাদে অমুসলিম ফুটবলারের ‘সেজদা’। মুসলমানগণ নামাজে যেমন সেজদা দেন, এমনিতেও অভিবাদনমূলক যে সেজদা দেন তাই অনুকরণ করেছেন অমুসলিম দুই ফুটবলার। তারা এর মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। যারা নামাজী, দ্বীনদার তারা সন্ত্রাসী নয়। মসজিদ, সেজদা শান্তির প্রতীক। এর বিরুদ্ধে কাউকে যাওয়া উচিত নয়।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫০ জন। এমন ভয়াবহ হামলায় হতভম্ব পুরো বিশ্ব। দেশটির মানুষ এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে। এবার এ হামলার প্রতিবাদ জানালেন নিউজিল্যান্ড ও ফিজির দুই অমুসলিম ফুটবলার।

প্রতিবাদকারী দুই ফুটবলার হলেন- মেলবোর্ন ভিক্টোরির কিউই স্ট্রাইকার কস্তা বারবারোস ও নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফনিক্সের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। দুজনেই অমুসলিম হলেও একই কায়দায় (সেজদা দিয়ে) গোল উদযাপন করেছেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবল ‘এ’ লিগে খেলেন কিউই ফুটবলার বারবারোস। গত শনিবার রাতে ব্রিসবেন রোর’র বিপক্ষে দুই গোল করে মেলবোর্ন ভিক্টোরিকে ২-১ গোলের জয় এনে দেন তিনি। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করার পর হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, এরপর মাথা মাটিতে ঠেকিয়ে মুসলমানদের নামাজের মতো করে ‘সেজদা’ দেন। ওই মুহূর্তের ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে।

বারবারোসের মতোই একইভাবে ক্রাইস্টচার্চ হামলার প্রতিবাদ জানিয়েছেন ফিজি’র জাতীয় ফুটবল দলের অধিনায়ক রয় কৃষ্ণা। ‘এ’ লিগের ম্যাচে ওয়েলিংটন ফনিক্সের এই স্ট্রাইকারের গোলে ওয়েস্টার্ন সিডনিকে ৩-১ গোলে হারায় ফনিক্সরা। রবিবারের ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোলের দেখা পান কৃষ্ণা। এরপরই টাচ লাইনে ছুটে গিয়ে সেজদা দেন তিনি।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে দুই হামলায় ৪৯ জন নিহত হন। আহত হন প্রায় ৪৬ জন, যাদের মধ্যে একজন ১৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রেনটন ট্যারেন্ট নামের এক যুবককে মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *