টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপের চলতি আসরে প্রথম সাক্ষাত হচ্ছে দুই দলের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

একটা সময়ে ভারত-পাকিস্তান ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই উত্তেজনা এখন আর নেই। ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উত্থানের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় লড়াই হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ। সেই উত্তেজনা শুরু হয়েছে ২০১৫ সালের বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত কিছু বিষয়ের কারণে। এরপর ২০১৬ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর দু’দলের লড়াই আর জমে উঠেছে।

এই ম্যাচের আগে ওয়ানডেতে সবমিলিয়ে দু’দল ৩৩ ম্যাচে মুখোমুখি হয়। ভারতের ২৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি। কিন্তু এই পাঁচ জয়ের দুটিই এসেছে শেষ চার ম্যাচে। দু’দলের সেই ব্যবধানটা আরও কমিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েই আজ দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি বাংলাদেশ দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *