টিকা নিলেন ভারতীয় হাইকমিশনার

টিকা নিলেন ভারতীয় হাইকমিশনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে যুজতে দেশব্যাপী চলছে টিকাদান কার্যক্রম। এবার শুরু হল বিদেশী কুটনীতিকদের টিকাদান কর্মসূচি। টিকা নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশী কুটনীতিকদের এই টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টিকা নিয়ে বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই, যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করেছি। আজ বেশ কয়েকজন টিকা নিবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শাহরিয়ার আলমের পরেই টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি।

এর কিছুক্ষণ পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী টিকা নেন। টিকা নেয়ার পর দোরাইস্বামী বলেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশী সমস্ত বন্ধুকে বলবো আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে। বক্তব্যের শেষে ভাঙা ভাঙা বাংলায় তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *