টিকিটের দাবিতে রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

টিকিটের দাবিতে রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেপ্টেম্বর শুরু থেকে সৌদি আরব প্রবাসীরা ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে রাজধানীর কারওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা। বিক্ষোভের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে।

সকাল থেকেই টিকিটের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার দাবি জানাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *