টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

পাথেয় ডেস্ক : টেকনাফে বিজিবি জওয়ানরা একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে টেকনাফ নাইট্যং পাড়ায় একটি বাগানের ঝোপের পাশ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাক পৌরসভার নাইট্যং পাড়ায় ইয়াবার একটি চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান। এসময় নাইট্যং পাড়ায় একটি বাগানের ঝোপের পার্শ্বে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো ইয়াবাভর্তি একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটে ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *