‘দারিদ্র্য হার নেমে এসেছে ২১ দশমিক ৮ শতাংশে’

‘দারিদ্র্য হার নেমে এসেছে ২১ দশমিক ৮ শতাংশে’

পাথেয় ডেস্ক : সার্বিক দারিদ্র্যের হার ২০১৮ সালে ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। আর অতি দারিদ্র্যের হার নেমেছে ১১ দশমিক ৩ শতাংশে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য দেন। ২০১৭ সালে দেশের সার্বিক দারিদ্র্যের হার ছিল ২৩ দশমিক ১ শতাংশ। আর অতিদারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ১ শতাংশ।

মুস্তফা কামাল আরও বলেন, অতিদারিদ্র্যের হার বিশ্ব গড় দারিদ্র্য হারের নিচে আছে। যেভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে, তাতে ২০৩০ সালের আগেই দারিদ্র্য হার শূন্যের কোটায় নেমে আসবে। অতিদারিদ্র্যের হার ৩ শতাংশের কম হলেই তা শূন্য দারিদ্র্য হিসেবে ধরা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, তখন দেশের সার্বিক দারিদ্র্যের হার ছিল সাড়ে ৩১ শতাংশ। ২০১৬ সালের জরিপে তা কমে আসে ২৪ দশমিক ৩ শতাংশে। খানা আয় ও ব্যয় জরিপ কয়েক বছর পরপর করা হয়। মূলত খানা আয় ও ব্যয় জরিপের ওপর ভিত্তি করেই প্রতিবছর দারিদ্র্য হারের একটি অনুমিত হিসাব করে থাকে বিবিএস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *