ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত মাদ্রাসাছাত্র আব্দুর রহিম (১৪) মারা গেছে। রোববার দিবাগত রাতে ময়মনসিংহ প্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সে আহত হয়।

নিহত আব্দুর রহিম দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল হান্নানের ছোট ছেলে ও দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মোকলেসুর রহমান। তিনি জানান, গত বুধবার দুপুরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আহত হয়েছিল আব্দুর রহিম। তাৎক্ষণিকখভাবে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাতে সে মারা যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ট্রাক থানা হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *