ট্রাম্পের অবস্থা সাদ্দামের চেয়েও করুন হবে : রুহানি

ট্রাম্পের অবস্থা সাদ্দামের চেয়েও করুন হবে : রুহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তেহরানকে বাগদাদের গ্রিন জোনে সাম্প্রতিক হামলার মদদদাতা বলায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যায়ীত করে তিনি বলেন, বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টের কপালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেনের চেয়েও ভয়াবহ দু:খ অপেক্ষা করছে। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্টের।

ইরানের মন্ত্রিসভায় বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প এক জন ‘অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি, নীতিহীন, ‘সন্ত্রাসবাদী এবং হত্যাকারী’ প্রেসিডেন্ট।

ক্ষমতার চার বছরে ইরানের উপরে খড়্গহস্ত ছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগেও সেই চড়া সুরেই ইরানকে হুশিয়ারি দেন তিনি।

এতে বেজায় চটেছে ইরানও। রুহানি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, ১৪ বছর আগে বাগদাদের কারাগারে যখন সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তখন দেশটির মানুষ উল্লাস করেছিল। ট্রাম্পের ভাগ্যেও এ ধরণের দুর্ভোগ অপেক্ষা করছে।

সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ট্রাম্প।

ওই হামলার পিছনে ইরানের মদতপুষ্ট একটি জঙ্গি দলের হাত রয়েছে বলে দাবি করেছেন বাগদাদের মার্কিন সেনারাও। হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও, বড়সড় ক্ষতি হয়েছে মার্কিন দূতাবাস ভবনের।

জবাবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, করোনা-সহ নানা বিষয়ে দেশের মাটিতে ব্যর্থতা ঢাকতে বিদেশের দিকে নজর ঘোরানোর চেষ্টা করছেন ট্রাম্প।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘উন্মাদ’ বলে মোক্ষম জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *