‘দিলের সাথি আল্লাহ, আমলের সাথি নবিজি, চলার সাথি সাহাবি’

‘দিলের সাথি আল্লাহ, আমলের সাথি নবিজি, চলার সাথি সাহাবি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রত্যেক মুসলিম আল্লাহ তাআলাকে দিলের সাথি, নবিজি মুহাম্মদ (সা.)-কে আমলের সাথি এবং সাহাবায়ে কেরাম (রা.)-কে পথচলার সাথি বানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে, নবিজিকে আমলে রাখতে হবে এবং সাহাবায়ে কেরামকে দেখানো পথে চালতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে, নবীজীকে আমলে রাখো, সাহাবায়ে কেরামের দেখানো পথে চলো, তাহলে দুনিয়াতে তুমি সফল হবে, জান্নাতও তোমার জন্য অপেক্ষায় থাকবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

নেক ও এক হওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমত পেতে হলে, জালেমদের উপর বিজয়ী হতে হলে দু’টি আমল করতে হবে। ১.নেক হতে হবে। ২. এক হতে হবে। মানুষ যখন এক এবং নেক হয়ে যাবে, তখন আল্লাহর রহমত আসবে, জালেমদের উপর বিজয়ী হতে শুরু করবে, ইসলামে জয়জয়কার ধ্বনি শুনবে।

আল্লমা মাসঊদ বলেন, আমরা সাহাবায়ে কেরামের দেখানো পথে চলি না বলেই সারাবিশ্বে ইসলাম ও মুসলমানের নামে চরমপন্থীরা মাথাচারা দিয়ে উঠেছে। তারা ইসলামকে কুলষিত করছে এবং আমাদেরকে অমুসলিমদের হাতে মার খাওচ্ছে। তা থেকে নিস্কৃতি পেতে সিরাতের ব্যাপক ও বিস্তৃত চর্চা করতে হবে এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে চলতে হবে। কারণ তাঁরা প্রতিটি মুমিন ও মুসলিমের জন্য অনুসরণীয় ও পালনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *