পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার শতাব্দীর এক রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট দেশটির মধ্যবর্তী নির্বাচনে একটি রেকর্ডই করলেন বটে। আমেরিকায় নারী নারীবিদ্বেষী হিসেবে পরিচিয় পাওয়া ট্রাম্পই কিনা মধ্যবর্তী নির্বাচনে এই বিজয় পেলেন। যুক্তরাষ্ট্রের ১০৮ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র পাঁচবার ক্ষমতসীন প্রেসিডেন্ট কংগ্রেসের সিনেটে জয়লাভ করেছেন।
এর আগে ক্ষমতায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (রিপাবলিকান) ২০০২ সালে, জন এফ কেনেডি (ডেমোক্রেটিক) ১৯৬২ সালে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ডেমোক্রেটিক) ১৯৩৪ সালে, উড্রু উইলসন (ডেমোক্রেটিক) ১৯১৪ সালে সিনেটে জয়ী হয়েছেন।
বাকি সব মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও কোন আসনে জয় পায় নি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদ সহজেই ডেমোক্রেটিকের দখলে যাবে আগেই জরিপে জানা গিয়েছিল। হলও তাই। সবার নজর ছিল, উচ্চকক্ষ সিনেট থেকে তারা রিপাবলিকানদের হঠাতে পারবে কিনা।
কিন্তু রিপাবলিকানের সেই লাল দুর্গ ভাঙতে পারেনি ডেমোক্র্যাটদের নীল সেনারা। নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের সমর্থনে যে নীল ঢেউয়ের জোয়ার প্রত্যাশা করা হয়েছিল, আদতে ভোটে তেমনটা হয়নি।
তবে জয় হয়েছে ডেমোক্রেটিক দলের নারী প্রার্থীদের। ট্রাম্পের নারীবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রেকর্ডসংখ্যক ১৮০ নারী ডেমোক্রেটিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে ৮৩ জন জয়ী হয়েছেন।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান দল। অপরদিকে, আট বছর পর প্রতিনিধি পরিষদ ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক দল।
নিুকক্ষের ২২২ আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানরা জয় পেয়েছে ১৯৯ আসনে। ৪৩৫ আসনের হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। সিনেটের ৩৫ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২২ আসনে।
রিপাবলিকান পেয়েছে ৯ আসনে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সিনেটে রিপাবলিকানের দখলে ৫১ আসন ও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রইল ৪৫ আসন (দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে)। ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৫১ আসন।
৩৬টি রাজ্যে ও তিনটি অঞ্চলের গভর্নর পদেও মঙ্গলবার নির্বাচন হয়েছে। গভর্নর পদে ডেমোক্রেটিক দল জয় পেয়েছে ১৫ ও রিপাবলিকান পেয়েছে ১৭টিতে।
প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান দলের বিজয়কে ‘অসাধারণ সাফল্য’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় তিনি রিপাবলিকান নেতাদের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে এ জয়কে ম্যাজিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
মধ্যবর্তী এ নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবে, যার মধ্যে বিচারক নিয়োগ অন্যতম। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলেও নিুকক্ষ হাউসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরাই পেয়েছে।
এর মাধ্যমে ডেমোক্র্যাটরা হাউস কমিটির মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারবে।


