নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা

নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইকো দুর্নীতি মামলায় আদালতে আনা হয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে হাজির করা হয়েছে তাকে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নাজিম উদ্দিন রোডে স্থাপিত পুরনো কারাগারের ভেতরে বসানো আদালতে নিয়ে আসা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার পর তাকে বিএসএমএমইউ থেকে কারাগারের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া কারাগারের অভ্যন্তরের আদালতে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। তবে এই আদালতে হাজিরা শেষে খালেদা জিয়াকে আবারও বিএসএমএমইউতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি এই কারাগারে যেখানে তিনি (খালেদা জিয়া) আগে ছিলেন দোতলার সেই কারাকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, ‘খালেদা জিয়াকে পুরাতন কারাগারে স্থাপিত আদালতে আনা হতে পারে। আনার পর আদালত শেষে কারাগারেই রাখা হবে নাকি হাসপাতালে নেওয়া হবে তার সিদ্ধান্ত হয়নি।’

বিএসএমএমইউ এর একটি সূত্র জানায়, খালেদা জিয়া এখন শারীরিকভাবে খানিকটা সুস্থ বোধ করায় এরই মধ্যে তাকে ছাড়পত্র দিয়েছে বিএসএমএমইউ। এ কারণে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার অনুষ্ঠিত হবে।

এদিকে, খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণে নাজিম উদ্দিন রোড ও এর আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একইভাবে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারের আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে মামলার বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশনের আবেদনে (দুদক) হাইকোর্ট এ মামলায় সাজা বাড়িয়ে খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের পৃথক মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাসহ আরও ৩২টি মামলা বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *