ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসবকে সামনে রেখে আজ শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাবে রাজধানীর ৬টি স্টেশন, জয়দেবপুর কাউন্টার, ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে। আগামী ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন বিক্রি করা হবে ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট। এর মধ্যে ৫০ শতাংশ টিকিট পাওয়া যাবে কাউন্টারে আর বাকি ৫০ ভাগ টিকিট মিলবে অনলাইনে। রাজধানীর টিকিট কাউন্টারগুলোর মধ্যে রয়েছে- কমলাপুর, তেজগাঁও, বিমানবন্দর, বনানী এবং গুলিস্তানের পুরনো রেলস্টেশন।

রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি বলেন, আজ ১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। টিকিট দেওয়া হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *