আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনার বাধা পেরিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও বিপুল উৎসাহ নিয়ে সৌদি আরব গমন করছেন হজযাত্রীরা। কিন্তু এর মধ্যেই একে একে আটটি দুঃসংবাদ হানা দিয়েছে। আগের সাতজনের পর গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাত ২টার দিকে প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, সবশেষ যে বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, তিনি হলেন রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা মোছা. ফাতেমা বেগম। এর আগে গত ২৮ জুন একজন, ২১ জুন দুজন, ১৭ জুন দুজন, ১১ জুন একজন এবং ১৬ জুন একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করতে যাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫৩ হাজার ৫৮৫ জন। গত ৫ জুন বাংলাদেশি হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে। ইতোমধ্যে (১ জুলাই রাত ২টা পর্যন্ত) সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *