পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশিষ্ট চিকিৎসক ডা. নুরজাহান খানম আর নেই। রোববার (১ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলামের শাশুড়ি। তার ৪ কন্যা সন রেখে গেছেন। সকলেই অষ্ট্রেলিয়ার প্রবাসী। বড় মেয়ে ড. জেসমিন জাহান ইসলাম, দ্বিতীয় মেয়ে ডা. ইয়াসমিন জাহান আহমেদ, তৃতীয় মেয়ে নাসরিন জাহান আহমেদ চতুর্থ মেয়ে তানজিন আহমেদ। তারা সবাই শিক্ষা ও চিকিৎসাসেবার সঙ্গে জড়িত। এ ছাড়া বহু নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. নুরজাহান খানম একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় নেতা ডা. তোফাজ্জেল ইসলামের সহধর্মিণী ছিলেন।
ডা. নুরজাহান কেবল একজন স্বনামধন্য চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন গরিব, মেহেনতি ও দুস্থ মানুষের আপনজন। সমাজের পিড়ীত মানুষের সেবায় তিনি সবসময়ই অগ্রনী ভূমিকা পালন করেছেন। তাদের যে কোনো সমস্যায় এগিয়ে যেতেন। তার চেম্বার থেকে কেউ বিনা চিকিৎসায় ফেরৎ যেত না। টাকা না থাকলে তিনি চিকিৎসাসেবা ও ঔষধপত্র কিনে দিতেন।
তার জানাজা সোমবার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও এলাকার লোকদের মরহুমার জানাজায় অংশ নিতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


