ফিলিপাইনে চাকরিচ্যুত করায় শপিংমলে গুলি, ৩০ জনকে জিম্মি

ফিলিপাইনে চাকরিচ্যুত করায় শপিংমলে গুলি, ৩০ জনকে জিম্মি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক শপিংমলে গুলি চালিয়েছে এক বন্দুকধারী এবং অন্তত ৩০ জনকে জিম্মি করে রেখেছে। দেশটির পুলিশ ঐ শপিংমল ঘিরে রেখেছে।

সোমবার (২ মার্চ) দেশটির রাজধানীর সান জুয়ান অঞ্চলের ভি-মলে এই ঘটনা। সান জুয়ানের মেয়র ফ্রান্সিস জামোরা সাংবাদিকদের বলেন, আনুমানিক ৩০ জনকে জিম্মি করেছে ওই বন্দুকধারী। তবে এই সংখ্যা কম বেশি হতে পারে।

তিনি আরো বলেন, ঐ বন্দুকধারী শপিং মলের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। জামোরা বলেন, বন্দুকধারীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জামোরা আরো বলেছেন, ঐ বন্দুকধারীর সশস্ত্র। তার কাছে পিস্তল আছে এবং চিৎকার করে বলেছে তার কাছে গ্রেনেড আছে। তবে তার কাছে গ্রেনেড আছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডজনের বেশি সোয়াট কমান্ডকে ঐ শপিংমলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে ভারি অস্ত্র ছিল। এছাড়া পুলিশ শপিং মলের বাইরে অবস্থান করছে। সঙ্গে আছে অ্যাম্বুলেন্স।

সূত্র : এন বিসি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *