পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় মোবাইল কোর্টে অভিযানে ১৩টি মামলায় ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজ ডিএনসিসির কয়েকটি মোবাইল কোর্ট অভিযানে মোট ১৩টি মামলায় সর্বমোট ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরামানা আদায় করা হয়েছে।
তাজুল ইসলাম জানান, অভিযানের পাশাপাশি এসময় জনসচেতনতামূলক মাইকিংও করা হয়।


