পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্য শুধু রাজধানীতেই ভর্তি হয়েছেন ২২১ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন।
এদিকে চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ২২ জনের তথ্য পর্যালোচনা করার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি পর্যালোচনা কমিটি।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১২ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন।


