পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমান সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীর কবরস্থানে প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, অপরিকল্পিত বিধিনিষেধ, অপরিকল্পিত টিকাব্যবস্থা, মানুষের অপরিকল্পিত জীবনব্যবস্থা—সব মিলিয়ে এই সরকারের আর একমুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়। তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
রাজধানীর বনানীর কবরস্থানে আজ বৃহস্পতিবার দুপুরে প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
বিধিনিষেধ তুলে নেওয়া ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘প্রথম থেকে বলছি, করোনা মোকাবিলায় সরকারের পুরো ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে। এই সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর ফলে টিকা প্রদানে ম্যানেজমেন্টে প্রচণ্ড রকমের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের কারণে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। পত্রপত্রিকায় তা দেখতে পারছি।’
বিএনপির মহাসচিব অবিলম্বে টিকা সংগ্রহ করে করোনা মোকাবিলার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে দলের নেতা-কর্মীদের নিয়ে আরাফাত রহমানের কবর জিয়ারতের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম। আজ আরাফাত রহমানের ৫২তম জন্মবার্ষিকী।


