ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৪ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৪ জন হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৪ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ২২৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৫২২ এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৭০৬ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৮১৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ১৮০ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৬৩৩ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *