ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬১ জনের মৃত্যু হলো।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮৫ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন রোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *