ডেঙ্গু আক্রান্তে আরও ৫৮ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্তে আরও ৫৮ রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৬ জন ঢাকায় এবং বাকি দুজন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৪৬ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩৩৬ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ১১০ জন রোগীকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ৯১৭ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৬ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। আর সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *