ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে আরও ১৪ জন

ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে আরও ১৪ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এর আগের দিন (মঙ্গলবার) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনজন।

বুধবার (১২ জানুয়ারি) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৪ জনই ঢাকা বাইরের জেলার বাসিন্দা। তারা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। তবে এই সময়ে ঢাকায় নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হননি।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *