ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি আরও ২ জন

ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি আরও ২ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় আরও দুই জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও নতুন দুই জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১০৪ জন। একই সময়ে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *