ডেঙ্গু আক্রান্তে ১৭ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্তে ১৭ রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১২ জন ঢাকায় এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৬০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৯ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার ৮৫ রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৮২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশে মোট ১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *