পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরের বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১ জন।


