ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০, একজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০, একজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৫ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৭ জন এবং ঢাকার বাইরে ১৯৩ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪১ জন। এর মধ্যে ঢাকায় ১২২ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *